Monday, June 15, 2026

রাজীবের সঙ্গে বৈঠকে পার্থ, রয়েছেন পিকেও, সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর পরিস্থিতি আর দলে তৈরি হোক, চায় না তৃণমূল। তাই ‘বেসুরো’ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্যা বাড়তে না দিয়ে দ্রুত বৈঠকে বসল তৃণমূল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব বৈঠকে বসেছেন। বৈঠকের একটু আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে আসেন ভোটকুশলী প্রশান্ত কুমার (Vote Manager Prashanta Kishor) তিনিও এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও ( Forest minister Rajib Banerjee) ভোটের মুখে বেসুরো বাজতে শুরু করেন। শুভেন্দুর সঙ্গে তাঁর পার্থক্য ভাষায়। সম্প্রতি একটি সভায় রামকৃষ্ণ পরমহংসদেবের ‘যত মত তত পথ’-এর কথা উল্লেখ করে বলেন, যদি মানুষের জন্য কাজ করতে গিয়ে বাধা পাই, তাহলে অনেক মত ও পথ খোলা রয়েছে মানুষের সেবা করার। তারপরই দলের পক্ষে রজীবের সঙ্গে কথা হয়। আলোচনায় বসার কথা হয় দ্রুত। আর তার পরিপ্রেক্ষিতেই শিক্ষামন্ত্রীর ( Education Minister Partha Chatterjee) সঙ্গে বৈঠক। রাজীব তাঁর ক্ষোভের কথা জানাচ্ছেন। দলও পথ বলে দেবে। দলের বক্তব্য, সমস্যা নেই, অভিমান আছে। মহাসচিব বসেছেন। মিটে যাবে।

আরও পড়ুন-তুঙ্গে বয়ান-বিতর্ক, দিলীপ বললেন হরিদাস পাল, কল্যাণ বললেন ষাঁড়!

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...