Monday, April 6, 2026

“বিজেপিকে আক্রমণ করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারবো”, ফের বেফাঁস সায়ন্তন

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে, বিজেপি বাংলায় উত্তর প্রদেশের হিংসার রাজনীতি আমদানি করছে। এবার শাসকদলের সেই অভিযোগেই যেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ফের বেফাঁস উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি নেতা। কার্যত প্রকাশ্যে খুনের ”হুমকি” দিলেন বিজেপি নেতা। বাংলায় উত্তরপ্রদেশ মডেল চালু করবেন।

একইসঙ্গে জেল থেকে বের হওয়ার পর গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মারা হবে! এমনটাই হুমকি দিলেন সায়ন্তন।

আজ, সোমবার পতিরামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভামঞ্চ থেকে রাজ্য সায়ন্তন বসুর স্পষ্ট হুঁশিয়ারি, “বিজেপি কর্মীদের উপর যাঁরা আক্রমণ করছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রাথমিকভাবে পুলিশ ধরবে, তারপর জেল হবে। আর জেল থেকে বেরনোর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন তাঁরা।”

এদিন তৃণমূলের দুই হেভিওয়েট নেতার নাম করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সরাসরি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, আজকের এই সভা থেকে সায়ন্তন বসু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকদের তিন মাসের মধ্যে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন:জল্পনা জিইয়ে রেখে আজও বিধানসভায় এলেন না শুভেন্দু

সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ তীব্র সমালোচনা করেন। তাঁর কথায় এমন উস্কানিমূলক মন্তব্য, একজন রাজনীতিবিদের থেকে আশা করা যায় না। বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকেও সায়ন্তনের এহেন মন্তব্যকে তীব্র ধিক্কার জানানো হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...