Friday, June 19, 2026

১৬ ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

Date:

Share post:

আগামী ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে তিনদিনের সফরে রাজ্যে (West Bengal) আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Deputy Election Commissioner Sudip Jain)। তাঁর সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে ১৫ টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে।

জানা গিয়েছে, বৈঠকে পুলিশ সুপারদের নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। আলোচনার জন্য বিশেষভাবে ডাকা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Chief Secretary Alapan Bandyopadhyay), স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Home Secretary Harikrishna diwedi), স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে।

পরের দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে মালদহ ও বিকেলে শিলিগুড়িতে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার।

আরও পড়ুন-অনেক হয়েছে, এবার তাই রাজনীতি থেকে নির্বাসনে যেতে চান কমলনাথ!

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...