Tuesday, June 23, 2026

কোভিড-ভ্যাকসিন নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হবেন অ্যাথলিটরা?

Date:

Share post:

বিশ্ব জুড়ে কয়েকশো করোনা টিকার ট্রায়াল চলছে। আজ না হয় কাল এসে যাবে কোভিড টিকা। কিন্তু এই টিকার উপাদান নিয়ে চিন্তিত বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (World Anti-Doping Agency)। তাদের প্রশ্ন, খেলোয়াড়রা করোনার টিকা নিলে কি কোনোভাবে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হবেন?

WADA একাধিক ডোপ বিরোধী সংস্থাকে বলেছে, কোভিডের টিকার মধ্যে কোনও নিষিদ্ধ ড্রাগ রয়েছে কিনা, তা ভালো করে পরীক্ষা করে নিতে। WADA জানিয়েছে, এখনই ভ্যাকসিনের উপাদান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে এই টিকার মধ্যে খেলাধুলোয় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছে WADA। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিকাল ম্যানুফ্যাকচারার্সের কর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি।

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আমরা সবসময় কোভিডের টিকা নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই টিকা নিলে ডোপিংয়ের আওতায় খেলোয়াড়দের পড়তে হবে কিনা, সে বিষয়ে ভাবনা-চিন্তা করছি। এমন হতেই পারে, করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হচ্ছে খেলোয়াড়রা। তবে অ্যাথলিটরা নিশ্চিন্ত থাকতে পারেন। WADA এ ব্যাপারে তাদের সব জানিয়ে দেবে। আমরা চাই না করোনার টিকা ও ডোপ বিরোধী আইনের মধ্যে কোনও মতবিরোধ হোক।”

WADA চায় এমন অতিমারির সময় করোনার টিকা বাজারে এলে তা যেন অ্যাথলিটরা নেয়। কারণ, খেলোয়াড়দের স্বাস্থ্য WADA-র কাছেও অগ্রাধিকার পাচ্ছে।

আরও পড়ুন : ‘শিখদের সঙ্গে মোদির সুসম্পর্ক’, কৃষক আন্দোলনের মাঝেই দু’কোটি ই-মেইল রেলের

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...