Monday, April 13, 2026

মধ্যবিত্তের মাথায় হাত! আবার রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

Date:

Share post:

আরও বাড়ল গ্যাসের দাম। ২ সপ্তাহের মধ্যে ১০০ টাকা বেড়েছে দাম। করোনা-লকডাউনে আর্থিক সংকট দেখা গিয়েছে দেশে। এখন গ্যাসের (Gas) দাম বাড়ায় একরকম বিপদের মুখে মধ্যবিত্তরা। বাজারে সবজির (Vegetables) দাম আকাশ ছোঁয়া। দ্রুত বাড়ছে পেট্রলের (Petrol) দামও।

এদিন ১৪.২ কেজি সিলিন্ডার এবং ১৯ কেজি সিলিন্ডার দুইয়েরই দাম বেড়েছে। ১৪ কেজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ৫০ টাকা আর ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৬টাকা। কলকাতায় (Kolkata) ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। এর আগে গত ২ ডিসেম্বর ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ১৯ কেজি এলপিজির (LPG) দাম বেড়ে হয়েছে ১৩৮৭ টাকা ৫০ পয়সা। জুলাই মাসে সাড়ে ৪ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাসের দামবৃদ্ধির ফলে দাম বাড়বে হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম। নভেম্বরের (November) শেষে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, গ্যাসের দাম বাড়বে না। কিন্তু তা আর হল না, সেই বাড়ল গ্যাসের দাম। তবে বাড়েনি ভর্তুকির অঙ্ক।

আরও পড়ুন-একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...