Tuesday, March 31, 2026

মাদক মামলায় ফের সমন অভিনেতা অর্জুন রামপালকে

Date:

Share post:

মাদক মামলায় ফের সমন পাঠানো হল অভিনেতা অর্জুন রামপালকে। ১৬ ডিসেম্বর, বুধবার মুম্বইয়ের এনসিবি (NCB) দফতরে হাজিরা দিতে হবে বলিউড (Bollywood) অভিনেতাকে। এর আগেও এনসিবি জেরা করেছে অর্জুন (Arjun Rampal) ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা (Gabriella Demetraides)কে।

আরও পড়ুন – বাড়ি তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে তলব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

আগের মাসেই অর্জুন রামপালকে জেরা করে এনসিবি। গত ৯ নভেম্বর, দীর্ঘ ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে। অর্জুনের আন্ধেরি, বান্দ্রা এবং খারের বাড়িতে তল্লাশি চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। তল্লাশির পর অভিনেতা ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের যাবতীয় বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করে এনসিবি।

প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে, মাদক সমেত গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। এনসিবির এক জোনাল ডিরেক্টর জানান, সুশান্ত-রিহা চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, তাদের সংস্পর্শে ছিলেন অ্যাজিসিয়ালোস। এই ঘটনার পর থেকেই সন্দেহের আওতায় ছিলেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন – মাদক কাণ্ডে জামিন পেলেন ভারতী ও হর্ষ

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। মাদক মামলায় তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একে একে গ্রেফতার করা হয় রিহা চক্রবর্তী (Rhea Chakraborty), সৌভিক চক্রবর্তী (Showwik Chakraborty), স্যামুয়েল মিরান্ডাদের। যদিও বর্তমানে ভাই সৌভিক ও রিহা দুজনেই জামিনে মুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য NCB দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রকুলপ্রীত সিংদের (Rakul Preet Singh)। গ্রেফতার করা হয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও। যদিও বর্তমানে তাঁরাও জামিনে মুক্ত। এছাড়াও মাদক সহ গ্রেফতার করা হয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ সহ চার জনকে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...