Wednesday, May 13, 2026

বাড়ি তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে তলব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

Date:

Share post:

দীর্ঘ ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হল অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে। ৯ নভেম্বর সকালেই অর্জুনের আন্ধেরি, বান্দ্রা এবং খারের বাড়িতে তল্লাশি চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। তল্লাশির পর অভিনেতা ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের যাবতীয় বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করেছে এনসিবি। আগামী ১১ তারিখ, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁদের দুজনকে।

আরও পড়ুন : বিপাকে অর্জুন রামপাল, অভিনেতার বাড়িতে তল্লাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে, মাদক সমেত গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। শুধু তাই নয়, এনসিবির জোনাল ডিরেক্টর জানিয়েছিলেন, সুশান্ত-রিহা চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, তাদের সংস্পর্শে ছিলেন অ্যাজিসিয়ালোস। এই ঘটনার পর থেকেই সন্দেহের আওতায় ছিলেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন : বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

এদিকে রবিবার তল্লাশি চালানো হয়েছে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতে। গ্রেফতার করা হয় ফিরোজের স্ত্রী শাবানা সইদ সহ চার জনকে। তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার করা হয়েছে প্রযোজকের বাড়ি থেকে। NCB আধিকারিক সমীর ওয়াংখেড়ে সংবাদ সংস্থা PTI কে জানান, প্রযোজককে সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি আসেননি।

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী। এবার জুড়ল আরও বড় নাম। অর্জুন রামপাল। সেই সূত্রেই সোমবার অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...