Friday, June 26, 2026

বিচ্ছেদের জল্পনার মাঝেই ‘দ্বিতীয় সন্তান’ এর খবর দিলেন শ্রাবন্তী

Date:

Share post:

প্রথমে রাজীব, তারপর কিষাণ। দুই বিবাহবিচ্ছেদের পর তৃতীয়বার শ্রাবন্তীর ঘর ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। এরইমধ্যে জীবনে ‘দ্বিতীয় সন্তান’ আসার গল্প শোনালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। সে বিষয়ে অবশ্য বাক্যব্যয় করেননি অভিনেত্রী। বরং তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলছে অন্য কথা। তবে কি দাদা হচ্ছে ঝিনুক?

রবিবার সোশ্যাল মিডিয়ায় সবুজ রঙের গাউন পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। পোস্টের ক্যাপশনে দ্বিতীয় সন্তানের কথা উল্লেখ করেছেন তিনি। তবে দ্বিতীয় সন্তান মানে ঝিনুক দাদা হচ্ছে তা কিন্তু নয়। দ্বিতীয় সন্তান বলতে নিজের জিমের কথা বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। রবিবার থেকে নিউ এম্পায়ার নামে একটি জিমের যাত্রা শুরু করলেন শ্রাবন্তী। আর তাই সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের শুভকামনা চেয়ে পোস্ট করেছেন তিনি।


গত কয়েকদিন ধরে শ্রাবন্তী এবং রোশনের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। জানা গিয়েছে এক সঙ্গে থাকছেন না দুজনে। বিবাহবিচ্ছেদের সুর বেশ জোরালো। কিন্তু রোশনের সঙ্গে জিম খোলার স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু নতুন জিম নিয়ে রোশনের প্রতিক্রিয়া অবশ্য জানা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিলেও বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে নিশ্চুপ শ্রাবন্তী।

আরও পড়ুন:সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...