Monday, April 6, 2026

তিনি নেই মাত্র মাস তিনেক, এরইমধ্যে বিবাদে জড়ালেন পুত্র-কন্যা

Date:

Share post:

প্রকাশ্যে বিবাদে জড়ালেন অভিজিৎ ও শর্মিষ্ঠা। সদ্যপ্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং কন্যা। বিবাদ প্রথমে প্রথমে বন্দি ছিল ঘরের চার দেওয়ালের মধ্যে । এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসে খোলাবাজারি হয়ে গেছে।

কী নিয়ে বিবাদ?

প্রণববাবু বেঁচে থাকতে সর্বভারতীয় একটি প্রকাশনা সংস্থাকে নিজের আত্মজীবনী প্রকাশের দায়িত্ব দিয়েছিলেন। ৩ পর্বের সে আত্মজীবনীর জন্য তিনি পাণ্ডুলিপি দিয়ে দিয়েছিলেন ‌। তিনটি পর্বই বই আকারে প্রকাশিত হয়ে গিয়েছ। রাষ্ট্রপতি পদে তাঁর মেয়াদ নিয়ে চতুর্থ পর্ব টি এবার প্রকাশিত হওয়ার কথা। নাম দেওয়া হয়েছে ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স’।

আর যত বিবাদ চতুর্থ বইটিকে নিয়ে।
প্রণবপুত্র অভিজিতের দাবি বইটি প্রকাশের আগে তিনি ভালো করে দেখে নেবেন। বাদ সেধেছেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা সাফ জানিয়ে দিয়েছেন বই যেমন প্রকাশ হবার তেমনই হবে । তা আগে দেখা চলবে না। তাঁর দাবি, দাদা সস্তা প্রচার পাওয়ার জন্য এসব করছে। কিন্তু তা মেনে নেওয়া যায় না। ফলে ভাই-বোনের ঝগড়ার চোটে বই প্রকাশ থমকে গিয়েছে। কীভাবে এখন এই ঝগড়া মেটে তাই দেখার।

আরও পড়ুন- হাসপাতালের নয়া ভবন উদ্বোধন, মন্দিরে পুজো: কোচবিহার সফর শুরু মমতার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...