Friday, June 26, 2026

উলট পুরাণ! উলেন রায়ের প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট পরিবার ও দল

Date:

Share post:

উত্তরকন্যা অভিযানের সময়ে মৃত উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি থেকে সরল পরিবার ও বিজেপি। মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে বিজেপি ও মৃতের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ জানান, তাঁরা প্রথম রিপোর্টে সন্তুষ্ট। দ্রুত দেহ সৎকারের জন্য চান তাঁরা।
বিচারক দেহ মৃতের পরিবারের হাতে তুলে দিতে বলেছেন। সেই মত বুধবার উলেন রায়ের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাবেন বাড়ির লোকেরা।

দেহ নিয়ে মিছিল হবে কিনা তা ঠিক হয়নি। তবে মিছিল হতে পারে বলে বিজেপির একটি সূত্র দাবি করেছে। তা শোক মিছিল হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। গত ৭ ডিসেম্বর অভিযানের সময়ে উলেন রায়ের মৃত্যু হয়। ময়না তদন্তে শট গানের ছররায় মৃত্যু বলা হয়। তিন চিকিৎসক তদন্তে ছিলেন। তবে বিজেপি ও বাড়ির লোকেরা দ্বিতীয় বার ময়না তদন্তের আর্জি জানান আদালতে। আদালত সেই আর্জি মেনে নেয়। কিন্তু পুলিশ জেলা দায়রা জজের আদালতে যায়। সেখানে আগের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এর পরে উচ্চ আদালতে ফের শুনানি হয়। এদিন আদালতে ময়না তদন্তের রিপোর্ট পেশ হয়। বিজেপি জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই তারা চলবে। উলেনের পরিবার জানায়, তাঁরা দ্রুত সৎকার করতে চান। দেহ বাড়ির পাশেই সমাধিস্থ করে সেখানে মন্দির তৈরি করতে চান তাঁরা।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...