Tuesday, June 16, 2026

ক্ষুব্ধ কৃষকরা, সানি দেওলের নিরাপত্তায় ১১ কমান্ডো-পুলিশকর্মী

Date:

Share post:

কেন্দ্রর কৃষি আইনের (Farm Law) বিরোধিতা করে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। আন্দোলন চলছে টানা ২০ দিন ধরে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে বিতর্ক বাড়িয়েছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল (BJP MP Sunny Deol)। এতে ক্ষুব্ধ কৃষকরা। তাই এবার বাড়ানো হল সানি দেওলের নিরাপত্তা। তিনি এবার থেকে তিনি ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। ২ জন কমান্ডো-পুলিশকর্মী-সহ মোট ১১ জন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেই জানা যাচ্ছে।

কৃষি আইনের (Farm Law) সমর্থনে কয়েকদিন আগে টুইট করে সানি লেখেন, “দুনিয়ার সকলের কাছে আমার অনুরোধ, এটা কেন্দ্র ও কৃষকদের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক-উভয়েরই পাশে আছি।”

তবে পাঞ্জাবের (Punjab) সাংসদ হয়ে কৃষি আইনকে সমর্থন করায় ক্ষুব্ধ কৃষকরা। এই পরিস্থিতিতে ক্ষোভ-বিক্ষোভের আঁচ যাতে কোনওভাবেই গুরুদাসপুরের সাংসদের দিকে না পৌঁছয় সেদিকে কড়া নজর প্রশাসনের। সে কারণেই অভিনেতা তথা সাংসদের নিরাপত্তা বাড়ানো হল।

আরও পড়ুন-কেরলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই , কিছুটা এগিয়ে বাম জোট

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...