Saturday, April 4, 2026

তিন টেস্টে অধিনায়ক রাহানের ওপর ভরসা বিরাটের

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ( India vs Australia test) টেস্ট ম‍্যাচ। গোলাপি বলের দিন রাতের টেস্টে নামার আগে সতর্ক ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)।

আগামীকাল এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষনা করেছে নির্বাচক মন্ডলি। যেখানে ওপেনার হিসাবে ময়ঙ্কের সঙ্গে মাঠে নামবেন পৃথ্বি শাহ। অপরদিকে তৃতীয় পেসার হিসাবে যোগ দিচ্ছেন উমেশ যাদব। এই দল নিয়ে আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। কারন স্ত্রী অনুষ্কা শর্মা ( Anushka Sharma) সন্তানসম্ভবা। সেই কারনেই প্রথম ম‍্যাচের পর দেশে ফিরে আসবেন তিনি। বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে( Ajinkya Rahane)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানে দলকে সঠিক নেতৃত্ব দেবেন বলে মনে করছেন বিরাট। ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে বিরাট বলেন,” বহুদিন ধরেই আমার এবং রাহানের মধ‍্যে বোঝাপড়া খুবই ভাল। আমরা একে-অপরকে বিশ্বাস করি। ও আমাদের দলের শক্তি – দুর্বলতা সম্পর্কে সমস্তটা জানে।”

এদিকে প্রথম টেস্টে স্টিভ স্মিথকে পাওয়া যাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক পেন।

আরও পড়ুন:আইএফএ শিল্ডের ফাইনালে জর্জের মুখোমুখি রিয়েল কাশ্মীর

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...