Saturday, June 27, 2026

ধ্যান চাঁদের বায়োপিকে কিং খান!

Date:

Share post:

সিনেমার পর্দায় ক্রীড়াব্যক্তিত্বদের জীবনকাহিনি নতুন নয়। এর আগেও মিলখা সিং(milkha sing), মেরি কম(mery kom), মহাবীর সিং ফোগাট থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি(mahendra sing dhoni), সচিন তেণ্ডুলকরের (sachin tendulkor) মতো অনেকের গল্পই উঠে এসেছে বড়পর্দায়। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন ধ্যান চাঁদের (Dhyan Chand) নাম। যিনি কিনা ‘হকির জাদুকর’ বলেই পরিচিত।কিংবদন্তি হকি খেলোয়াড়ের বায়োপিক পরিচালনা করবেন অভিষেক চৌবে। তিনি ইতিমধ্যেই ‘উড়তা পঞ্জাব’, ‘ইশকিয়া’, ‘দেড় ইশকিয়া’, ‘সোনচিড়িয়া’র মতো বেশ কিছু বলিউড ছবি পরিচালনা করেছেন।
কিন্তু ধ্যানচাঁদের চরিত্রে কাকে দেখা যাবে? সেই প্রশ্নের জল্পনা তুঙ্গে বলিউডে। শাহরুখ খান এবং বরুণ ধওয়নের নাম শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য। যদিও পাল্লা ভারী শাহরুখের দিকে।
কারণ, এর আগে বেশ কয়েক বার শাহরুখ তাঁর সাক্ষাৎকারে ধ্যানচাঁদের চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন।

আরও পড়ুন- শনিবার প্রায় ২০ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়
আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং। মুক্তির সম্ভাবনা ২০২২ সালে।
শাহরুখ এই ছবির মুখ্য ভূমিকায় কাজ করলে তা যে ছবিটিকে নতুন মাত্রা দেবে সে কথাও মানছেন সবাই ।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...