Tuesday, March 31, 2026

ভারতীয় বোলারদের দাপটে ছারখার অস্ট্রেলিয়ার ব‍্যাটিং লাইন, ৪ উইকেট অশ্বিনের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া ( India vs Australia ) পিঙ্ক বোল টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখালো ভারতীয় বোলাররা। ৪উইকেট নিলেন আর অশ্বিন।

দ্বিতীয় দিনের শুরুতে ২৪৪ রানে অলউইকেট ডাউন হয়ে যায় ভারতের। জবাবে ব‍্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অশ্বিন( R. Ashwin) , উমেশ যাদবদের (umesh yadav)বলের দাপটে ছাড়খাড় হয়ে যায় অস্ট্রেলিয়ার ব‍্যাটিং লাইন-আপ। অজিদের হয়ে একা লড়াই চালান অধিনায়ক টিম পেন (Tim paine)। ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও একাধিক ক‍্যাচ মিস না করলে পেনের ইনিংস অনেক আগেই শেষ হয়ে যেত পারত। ভারতের হয়ে এদিন ৪ উইকেট নেন আর অশ্বিন। ৩ উইকেট নিলেন উমেশ যাদব। দলে সুযোগ পেয়ে যোগ‍্য জবাব দিলেন তিনি। আর দুই উইকেট নেন জসপ্রীত বুমরা। এর ফলে ৫৩ রানে লিড পায় ভারতীয় দল।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংস শুরুতেই উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসেও ব‍্যর্থ পৃথ্বী শাহ। ৪ রান করেন তিনি। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৯ রান। ক্রিজে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল( Mayank Agarwal) এবং জসপ্রীত বুমরা(Jasprit bumrah) । দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির দল এগিয়ে ৬২ রানে।

আরও পড়ুন:বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...