Friday, April 3, 2026

নাড্ডার কনভয়ে হামলা: ফের মুখ্যসচিব-ডিজিকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্য চায় ভিডিও কনফারেন্সে

Date:

Share post:

তিন আইপিএস-কে ডেপুটেশন কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। তারই মধ্যে আজ, শুক্রবার ফের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এবং ডিজি (DGP) বীরেন্দ্রকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home affaire)। যদিও রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং কাজের চাপ, তাতে কোনওভাবেই ডিজিপি এবং মুখ্যসচিবকে ছাড়া যাবে না। তবে ভিডিও কনফারেন্সিং-এ বৈঠকের প্রস্তাব দিয়েছে নবান্ন (Nabanna)।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) ডায়মন্ডহারবার সফর কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। নাড্ডার কনভয়ের ওপর হামলার অভিযোগেই কড়া পদক্ষেপ নেয় কেন্দ্র। এর আগে ১৪ ডিসেম্বর রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও নাড্ডা-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) চিঠি দিয়ে রাজ্য জানায়, দিল্লিতে যাচ্ছেন না ডিজি ও মুখ্যসচিব। পরিবর্তে মুখ্যসচিব একটি চিঠিতে জেপি নাড্ডার সফরে রাজ্যের তাঁদের দায়িত্ব, ভূমিকা সম্পর্কে অবগত করেছিলেন।

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, খাবেন, তাই সাজ-সাজ রব সনাতনের বাড়িতে

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...