Tuesday, June 23, 2026

ইস্তফা দিলেও শ্যামাপ্রসাদকে দলে জায়গা দিতে নারাজ বিজেপি

Date:

Share post:

তৃণমূল ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ প্রাক্তন পুরপ্রধান ও বাঁকুড়া জেলায় তৃণমূলের সহ সভাপতি ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর ইস্তফাপত্র জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকে পাঠিয়ে দেন ৷
বরাবর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ষীয়ান নেতা তাঁরই পথে হেঁটে তৃণমূল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাকে কি আদৌ বিজেপি ঠাঁই দেবে? শুভেন্দুর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা । কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের খবর, আদতে কংগ্রেসি রাজনীতির পথ ধরে উঠে আসা বর্ষীয়ান শ্যামাপ্রসাদকে দলে জায়গা দিতে নারাজ বিজেপি । সেক্ষেত্রে তিনি যতই শুভেন্দু নির্ভর হন না কেন, তার পক্ষে বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে । কারণ, তৃণমূল ত্যাগের পর শুভেন্দুর পথে হেঁটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা উসকে উঠতেই বাঁকুড়া বিজেপি নেতৃত্বের মধ্যে তুমুল শোরগোল দেখা দেয়। দলীয় সদস্যরা ও এমনকি বিজেপির নিচুতলার কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। তাই তাঁকে বিজেপিতে নেওয়া যাবে না।
তার বিজেপি যোগদান নিয়েও এমনই আপত্তি তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ইস্যুতে বিষ্ণুপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সদস্যরা।
সম্প্রতি বিষ্ণুপুর পুরসভার প্রশাসকের পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়েছিল তৃণমূল৷ তার গতিপ্রকৃতি আঁচ করেই আগাম তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এখন দেখার, আদৌ বিজেপিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার টিকিয়ে রাখতে পারেন কিনা এই বর্ষীয়ান নেতা। অন্যথায় তার রাজনৈতিক কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার পথে হাঁটবে তা বলার অপেক্ষা রাখে না ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...