Saturday, February 21, 2026

বাংলার প্রতি অবিচার, বিরোধী ‘মহামঞ্চ’ করে মমতার পাশে জাতীয় স্তরের বিজেপি- বিরোধীরা

Date:

Share post:

বাংলায় বিজেপির প্রতিহিংসার রাজনীতি রুখতে এবার একজোট হচ্ছেন জাতীয় স্তরের বিজেপি- বিরোধীরা।

এ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-বিরোধী ‘মহামঞ্চ’
তৈরি হতে চলেছে৷ এই মহামঞ্চ তৈরির খসড়াও তৈরি৷ আগামী জানুয়ারিতে কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে তাকে পূর্ণাঙ্গ আকার দেওয়া হবে।

একুশের ভোটের আগে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের অবিজেপি শীর্ষ নেতারা বাংলার ‘গেরুয়াকরণ’ ঠেকাতে মমতার হাত শক্ত করতে চান। জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ NCP প্রধান শারদ পাওয়ার এই ইস্যুতে সরব হলেন৷

জানা গিয়েছে, বিজেপি- বিরোধী যুদ্ধে সহযোদ্ধা হতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন শারদ পাওয়ার। কীভাবে সমস্ত এজেন্সিকে ব্যবহার করে বাংলাকে টার্গেট করা হচ্ছে, তা জানেন পাওয়ার। সেকারনেই এই লড়াইয়ে বিজেপি বিরোধী ‘মহামঞ্চ’ গড়ার ডাক দিয়েছেন তিনি।বৃহস্পতিবার টেলিফোনে পাওয়ার-মমতার দীর্ঘ কথা হয়। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে চেয়েছেন পাওয়ার। আগামী জানুয়ারি মাসের শুরুতে কলকাতায় সমাবেশ করে পাওয়ার এই লড়াই শুরু করতে চেয়েছেন৷ UPA-র চেয়ারম্যান হিসেবে যাঁর নাম চূড়ান্ত হতে চলেছে, সেই পাওয়ার-এর প্রস্তাবে সায় দিয়েছেন মমতা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বাংলার ৩ IPS-কে ডেপুটেশনে পোস্টিংয়ের কেন্দ্রীয় সিদ্ধান্তকে “নির্লজ্জ” বললেন কেজরিওয়াল

সূত্রের খবর, শুধু পাওয়ারই নন, অবিজেপি রাজনৈতিক দলে শিবসেনা, কংগ্রেস, ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং শিরোমণি অকালি দলও রাজনীতির এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এই ব্যাপারে ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে শারদ পাওয়ার সহ আরও কয়েকজনের প্রাথমিক কথাবার্তাও হয়েছে। শুধু অবিজেপি রাজনৈতিক দলগুলিই নয়, বিজেপি- বিরোধী এই লড়াইয়ে মমতার পাশে থেকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন কৃষি-আইন বিরোধী আন্দোলনে সিংঘুতে অবস্থানরত কৃষক নেতারাও।

spot_img

Related articles

দিল্লিতে বড় হামলার ছক লস্করের ! রাজধানীতে জারি হাইঅ্যালার্ট

জঙ্গিদের টার্গেট ভারতের রাজধানী (Delhi)। দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার...

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির পরীক্ষা কেন্দ্রের ভেতরে টুকলি রুখতে এবার জুতো পরে...

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...