Monday, April 13, 2026

এবার বিজেপিকে বাংলা শাসনের সুযোগ দিন: অমিত শাহ

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দলে পেয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকে ( Tmc)। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতিবাজ, তোলাবাজির অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) সুযোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাইকে সুযোগ দিয়েছে বাংলার মানুষ। এবার একবার বিজেপিকে রাজ্য শাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দু’শোর বেশি আসন (Seat) নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

শনিবার, মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি যোগ দেন তৃণমূল (Tmc), কংগ্রেস (Congress) এবং বামেদের (Left) বিধায়ক, প্রাক্তন সাংসদ-সহ নেতা-কর্মী।দলবদলের প্রসঙ্গে অমিত বলেন, অনেক ভাবনা-চিন্তা করেই দলবদল করেন কোন মানুষ।

এদিন, বিজেপিতে যোগ দিয়েছেন মোট ১০ বিধায়ক। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ তো সবে শুরু। আরও অনেক বাকি আছে”।

অমিত শাহ বলেন, ‘‘এক সময় তৃণমূল মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আমফানের টাকা তৃণমূল কর্মীদের পকেটে ঢুকেছে। এ বিষয়ে হাইকোর্টে মামলার কথা উল্লেখ করেন তিনি।

‘আয়ুষ্মান ভারত’ বা ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’র মতো কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে কার্যকর না করা নিয়েও সরব হন অমিত শাহ।

এদিনই সভা মঞ্চ থেকে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কনভয় হামলার ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...