Wednesday, June 24, 2026

জানুয়ারির শুরুতেই নন্দীগ্রামে সভা করতে পারেন মমতা

Date:

Share post:

আগামী ৫ জানুয়ারি বা তার দু-একদিন আগে-পরের কোনও তারিখে পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুর দল বদলকে হাতিয়ার করেই মমতার সম্ভাব্য সভাস্থল শুভেন্দুর গড় নন্দীগ্রাম। শোনা যাচ্ছে, নন্দীগ্রাম কলেজ মাঠেই মমতার সভা হবে৷
তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকেই গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে চান তৃণমূল সুপ্রিমো৷ জেলা তৃণমূল সূত্রেরও খবর, একুশের জানুয়ারির প্রথমেই নন্দীগ্রামে সভা করতে পারেন মমতা৷

আরও পড়ুন : অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের প্রার্থী শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অনেক ভোটে এগিয়ে ছিলেন। ২০১৬ সালে ওই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকেই জিতে শুভেন্দু এ রাজ্যের মন্ত্রী হন। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন ভেঙ্গে পড়তে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা৷ সম্ভবত, তা বুঝেই পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মমতা। তৃণমূলের জেলা সহ-সভাপতি অখিল গিরি শনিবার জানিয়েছেন, “মমতাদি জেলায় আসতে রাজি হয়েছেন। তবে এখনও দিন স্থির হয়নি। সবুজ সঙ্কেত পেলেই ঝাঁপিয়ে পড়বো”৷

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...