Monday, April 6, 2026

শাহের অনুষ্ঠানে থাকবে না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, সিদ্ধান্ত বিশ্বভারতীর

Date:

Share post:

ভোটের মুখে ২ দিনের সফরে ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরে মেগা যোগদান পর্ব সেরে তিনি বোলপুরে যাবেন আগামীকাল অর্থাৎ রবিবার। তবে আগামীকালের শাহের (Amit Shah) অনুষ্ঠানে কোনও ব্যক্তিত্ব হাজির থাকবেন না। এমনই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হওয়ার সুবাদে স্বপন দাশগুপ্ত ছাড়া আর কেউ থাকছেন না অনুষ্ঠানে। এমনকী, বাদ পড়েছেন BJP নেতা অনুপম হাজরাও।

রবিবার বোলপুরে অমিত শাহের সভা। শেষবেলার প্রস্ততি তুঙ্গে। গোটা শহরে বিজেপির ফ্ল্যাগ-ব্যানার, বাঁশের ব্যারিকেড। রবিবার শহরের ডাক বাংলো মাঠ থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত হবে পদযাত্রা। গতকাল বিশ্বভারতীর ক্যাম্পাসের প্রবেশপথে চোখে পড়ে অমিত শাহকে (Amit Shah) নিয়ে একটি রাজনৈতিক পোস্টার। সেই পোস্টারে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে ক্যালিগ্রাফিও। আর তার ওপরে অমিত শাহের (Amit Shah) ছবি। এই পোস্টারকে ঘিরে শুরু হয় জোর জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে এই কাজের চূড়ান্ত নিন্দা ও প্রতিবাদ করা হয়। পাল্টা এই কাজ তৃণমূল করেছে বলে অভিযোগ তোলে বিজেপি।

আরও পড়ুন- আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সূত্রের খবর, বিতর্ক এড়াতেই রবিবার অমিত শাহের অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে অংশগ্রহণ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার যখন বোলপুরে নামবে, তখন হেলিপ্যাডেও থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেবেন স্বপন দাশগুপ্ত। কারণ, তিনি বিশ্বভারতীর কোর্ট মেম্বার।

আরও পড়ুন- তাঁরা দলেই আছেন, শাহের সভায় বিজেপিতে যোগদানের মিথ্যা ঘোষণা দুই তৃণমূল নেতার নামে!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...