Saturday, April 4, 2026

“দিদির অনুগামী” ব্যানার ভাঙায় সুকিয়া স্ট্রিটে তৃণমূলের পাল্টা পদক্ষেপ

Date:

Share post:

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড়ে তিন ওয়ার্ডের সংযোগস্থলে ” আমরা দিদির অনুগামী” হোর্ডিং লাগিয়েছিলেন তৃণমূল কর্মীরা। শুক্রবার মাঝরাতে এই ধরণের হোর্ডিংগুলি ভেঙে দেয় প্রতিপক্ষ। অভিযোগ, পাশের রাস্তায় অমিত শাহর কনভয় যাবার পথ সাজানোর সময় রাতে এগুলি ভেঙেছে বিজেপির বহিরাগতরা।

 

এদিন সকালেই এনিয়ে উত্তেজনা ছড়ায়। বেলা বাড়তেই বিশাল সংখ্যক তৃণমূল কর্মীরা উপস্থিত হন ঘটনাস্থলে। প্রথমে সভা হয়। তারপর দুমিনিটের প্রতীকী মানবশৃঙ্খল। ছুটে আসে পুলিশ। তারপর আমহার্স্ট স্ট্রিট থানা পর্যন্ত মিছিল এবং ডেপুটেশন।

তৃণমূল নেতারা ঘোষণা করেছেন, তাঁরা দোষীদের শাস্তি চান। সেই সঙ্গেই ঘোষণা- আজই সন্ধের মধ্যে আবার লাগানো হবে হোর্ডিংগুলি। তৃণমূলের সৌজন্যকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। তৃণমূল কখনও বিজেপির হোর্ডিং ভাঙতে যায়নি। কিন্তু বিজেপি যদি ধারাবাহিক অসভ্যতা করে, তাহলে বিজেপির ভাষাতেই জবাব যাবে।

সুকিয়া স্ট্রিট মোড়ে কয়েক হাজার কর্মীসমর্থক ছিলেন কুণাল ঘোষ, জীবন সাহা, জয় বক্সি, সাধনা বসু, প্রিয়াল চৌধুরী, মিনাক্ষী গুপ্ত, মৃত্যুঞ্জয় পাল, প্রিয়াঙ্ক পাণ্ডে, ভাস্কর চৌধুরী, মহম্মদ সমীরুদ্দিন, জয় মুখোপাধ্যায়, সমীর ঘোষ প্রমুখ। থানার সামনে চলে আসেন বিধায়ক স্মিতা বক্সি।

জনসাধারণের কথা ভেবে মোড় পুরো অবরোধ হয়নি। মাত্র দুমিনিটের জন্য গোটা বৃত্তে মানবশৃঙ্খল হয়। কর্মীদের উদ্দীপনা ছিল দেখার মত। এলাকার মানুষও সামিল হন। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...