Tuesday, February 10, 2026

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০: সেরা ওয়েব সিরিজ ‘পাতাললোক’, একাধিক বিভাগে সেরা ‘‌পঞ্চায়েত’ও

Date:

Share post:

এই প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সংযুক্ত হল ওয়েব প্ল্যাটফর্মও। করোনার কারণে সিনেমা হলের বন্ধ। ফলে সিনে দুনিয়ায় একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ওয়েব সিরিজগুলিও। কিন্তু কোন সিরিজ সবচেয়ে বেশি মন ছুঁতে পারল দর্শকদের? ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে (Filmfare OTT Awards 2020 Winners) ঘটল তারই প্রতিফলন। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে বেছে নেওয়া হল প্রিয় পরিচালক, প্রিয় সিরিজ, অভিনেতা।

ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের প্রায় সব পুরস্কারই ছিনিয়ে নিল ‘‌পাতাল লোক’‌ ও ‘‌পঞ্চায়েত’‌। সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘পাতাললোক’। মোট পাঁচটি বিভাগে পুরষ্কার জিতেছে ‘পাতাললোক’। শ্রেষ্ঠ পরিচালক অবিনাশ অরুন এবং প্রসিত রায়, সেরা অভিনেতা (‌পুরুষ)‌ বিভাগে পুরস্কার পেয়েছেন জয়দীপ আলাওয়াত। ‘‌পাতাল লোক’‌ ওয়েব সিরিজে তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন জয়দীপ।

একনজরে দেখে নেওয়া যাক ফ্লিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের তালিকা:-

সেরা অভিনেত্রীর পুরস্কার- সুস্মিতা সেন (আর্যা)।

বেস্ট অরিজিনাল স্টোরিস সিরিজ- সুদীপ শর্মা, সাগর হাভেলি, গুঞ্জিত চোপড়া, হারর্ডিক মেহতা (পাতাল লোক)।

বেস্ট স্ক্রিন প্লে সিরিজ- সুদীপ শর্মা, সাগর হাভেলি, গুঞ্জিত চোপড়া, হারর্ডিক মেহতা (পাতাল লোক)।

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)- জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত)।

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)- মিথিলা পালকার (লিটল থিংস সিজন ৩)।

বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ইন আ কমেডি সিরিজ (মেল) -রঘুবীর যাদব (পঞ্চায়েত)।

বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ইন আ কমেডি সিরিজ (ফিমেল)- নীনা গুপ্তা (পঞ্চায়েত)।

সেরা পরিচালক (ক্রিটিকস)- পরিচালক কৃষ্ণা ডিকে এবং রাজ নিদিমোরু (দ্য ফ্যামিলি ম্যান)।

বেস্ট সিরিজ (ক্রিটিকস)- দ্য ফ্যামিলি ম্যান।

বেস্ট অ্যাকট্রেস ইন আ ড্রামা সিরিজ (ক্রিটিকস)- প্রিয়ামণি (দ্য ফ্যামিলি ম্যান)।

বেস্ট অ্যাক্টর ইন আ ড্রামা সিরিজ (ক্রিটিকস)- মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)।

বেস্ট অ্যাক্টর ইন ওয়েব অরিজিনাল ফিল্ম (মেল)- নওয়াজউদ্দিন সিদ্দিকি (রাত আকেলি হ্যায়)।

বেস্ট অ্যাক্টর ইন ওয়েব অরিজিনাল ফিল্ম (ফিমেল)- তৃপ্তি ডিমরি (বুলবুল)।

বেস্ট অ্যাক্টর ইন ওয়েব অরিজিনাল ফিল্ম (মেল)- রাহুল বোস (বুলবুল) ।

আরও পড়ুন- বহিরাগতদেরই ভিড়, এক ঘণ্টার নোটিশে এর থেকে  বেশি লোক আনব: বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!

বিজেপিশাসিত মধ্য প্রদেশে (Madhy Pradesh BJP ruled state) ভয়ঙ্কর দুর্নীতির জেরে আত্মহত্যা হেড কনস্টেবলের! ক্ষমতায় আসার পর থেকে...

বিশ্বকাপ চলাকালীন সঙ্গে থাকবে না পরিবার, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

বাইশ গজে কুরি কুড়ি বিশ্বযুদ্ধে এবার পরিবারকে সঙ্গে রাখতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। প্লেয়ারদের মাঠের বাইরের স্বাচ্ছন্দ্যে রাশ...

পরীক্ষা ভালো হচ্ছে? ইউনাইটেড মিশনারিতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দৃশ্য নতুন নয়। প্রতি...

গান্ধীজিকে নিয়ে প্রবন্ধ লেখায় সাজা কমল ধর্ষকের! হল না যাবজ্জীবন

যাবজ্জীবন সাজা ছিল ধর্ষকের (Rapist)। গান্ধীজিকে নিয়ে প্রবন্ধ লেখায় কমে গেল সাজা। অপরাধের গুরুত্ব অস্বীকার না করে বম্বে...