Friday, June 26, 2026

বাবরির চেয়েও বড় অযোধ্যার নয়া মসজিদ, থাকছে হাসপাতাল, প্রকাশ্যে ব্লু প্রিন্ট

Date:

Share post:

অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দিরের(Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জোর কদমে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি। এবার আদালতের নির্দেশ মতো ৫ একর জমিতে শুরু হল মসজিদ নির্মাণের প্রস্তুতি। অযোধ্যার(Ayodhya) সোহাভাল তহসিলের ধাননিপুর গ্রামে পাঁচ একর জমিতে তৈরি হবে এই মসজিদ। সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF) ট্রাস্ট এই মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। এদিন প্রকাশ্যে এলো নয়া এই মসজিদের নকশা।

জানা গেছে, আগামী বছরের শুরুতেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ চত্বরে থাকছে একটি হাসপাতালও(Hospital)। দ্বিতীয় দফায় এই হাসপাতাল আরো বাড়ানো হবে। জানা গিয়েছে পুরোপুরি পাশ্চাত্য আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ(Mosque)। যদিও মসজিদের নাম এখনো ঠিক করা হয়নি তবে কোনও প্রাচীন সম্রাট বা রাজার নামে এর নামকরণ করা হবে। সংশ্লিষ্ট ট্রাস্ট পৃথিবীর বেশ কয়েকটি মসজিদের নকশা দেখার পর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এই মসজিদের নকশায় স্বীকৃতি দেয়।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বাগান জুড়ে রয়েছে বিশাল কাচের একটি গম্বুজ আকৃতির মসজিদ। এর পিছনে রয়েছে হাসপাতাল। মাল্টি স্পেশ্যালিটি এই হাসপাতালের পাশাপাশি রয়েছে কমিউনিটি কিচেন এবং লাইব্রেরী। এই মসজিদের প্রধান স্থপতি অধ্যাপক এস এম আখতার বলেন, এই মসজিদের কাঠামো হবে গোলাকার। একসঙ্গে ২ হাজার জন নামাজ পড়তে পারবে এখানে। শুধু তাই নয়, নতুন এই মসজিদ বাবরি মসজিদের চেয়েও বড় হবে। মসজিদটির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হবে হাসপাতালটি।

আরও পড়ুন:বাংলায় এসে ৭ টি সাজানো মিথ্যে বলেছেন শাহ, ব্যাখ্যা দিলেন ডেরেক

আরও জানা গিয়েছে, মসজিদ চত্বরে থাকা হাসপাতালটি ৩০০ শয্যা বিশিষ্ট। মিশনারীদের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা করা হবে এখানে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সৌরশক্তি ও প্রাকৃতিক তাপ সংরক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে নির্মাণে। আসন্ন জানুয়ারি মাসেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...