Thursday, March 26, 2026

মমতা দল বদলায়নি, নিজে দল বানিয়েছে! শাহকে ভুল ধরালেন সুব্রত

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minster) অমিত শাহের (Amit Shah) বোলপুর (Bolpur) সফরের দিনই তাঁর ভুল ধরিয়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। আজ, রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোনওদিন দলবদল করেনি। ১৯৯৮ সালে কংগ্রেস (Congress) ছেড়ে নিজের দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে দলবদল বলে না। অমিত শাহর মতো একজন কেন্দ্রীয় মন্ত্রীর সেটা জানা উচিত ছিল। তিনি তৃণমূল তৈরির তথ্য বিকৃত করছেন। কেন্দ্রের দু-নম্বর লোক হয়ে কীভাবে ভুল তথ্য দিচ্ছেন জানি না। বারবার বাংলায় এসে একটা দল যদি তৃণমূলকে অপমানজনকভাবে উপেক্ষা করার চেষ্টা করে তা হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব।”

এরপর সুর চড়িয়ে রাজ্যের মন্ত্রী বলেন, যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) চেনে না, জানে না, তারা বাংলা দখল করতে আসছে। রবীন্দ্রনাথের ছবিকেও অবমাননা করা হচ্ছে। তৃণমূল রাজ্যজুড়ে এই ঘটনার তীব্র ধিক্কার প্রতিবাদ জানাবে।

সুব্রত মুখোপাধ্যায় এদিন আরও বলেন, ”দেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্র নাকি বাংলাকে ধান, শস্য দিয়েছে। কিন্তু তৃণমূলের কর্মীরা সেই ধান, শস্য রাজ্যবাসীকে দেয়নি। নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। কিন্তু আসল সত্যি অন্য। মমতার সরকার রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল। মহামারীর সময় দেশের কোনও রাজ্য সরকার মানুষের জন্য এমন ব্যবস্থা করতে পারেনি। মমতার সরকার যেটা করেছে তা ভারতের ইতিহাসে লেখা থাকবে। কেন্দ্র দাবি করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তারা বাংলার জনগণকে দিতে চেয়েছে। কিন্তু তৃণমূল নাকি রাজ্যে তা চালু করতে দেয়নি। এই রাজ্যে দেড় কোটির বেশি মানুষ বার্ষিক ৫ লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন। তৃণমূল সরকার কেন্দ্রের উপর নির্ভর করে ছিল না।”

আরও পড়ুন-কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে রবিভূমে সফর শুরু অমিতের

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...