Monday, February 23, 2026

আইপিএসদের বদলির প্রতিবাদে বাংলার পাশে জাতীয় নেতারা, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের তিন আইপিএসের (IPS) বদলে নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থানকে সমর্থন জানালেন জাতীয় নেতারা। এ বিষয়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে রবিবার টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে তিনি লেখেন, “কেন্দ্র পুলিশ অফিসারদের বদলি করে রাজ্য সরকারের কার্যক্রমে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে। বাংলার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এবং গণতন্ত্রের প্রতি তাঁদের প্রতিশ্রুতি পূরণের জন্য ভূপেশ বাঘেল, অরবিন্দ কেজরিওয়াল, ক্যাপ্টেন আমিন্দার সিং, অশোক গেহলট এবং এমকে স্টালিনকে (Bhupesh Baghel, Arvind Kejriwal, Capt. Amarinder Singh, Ashok Gehlot and MK Stalin) কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ!”

নাড্ডার কনভয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের ৩ আইপিএসকে প্রথমে রিপোর্ট করতে বলে কেন্দ্র। রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী, ভোলানাথ পাণ্ডে- এই ৩ আইপিএস অফিসারকে রিপোর্ট করতে বলে রাজ্যেকে চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু সেই প্রস্তাবে অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি দেয় রাজ্য।

কেন্দ্রকে চিঠিতে রাজ্য বলেছে, আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী ও ডায়মন্ড হারবারের এসপি ভোলানাথ পাণ্ডে-এই ৩ আইপিএস ছিলেন নাড্ডার কনভয়ের নিরাপত্তায়। এর পরেই তাঁদের তিন থেকে পাঁচ বছরের জন্য অন্য জায়গায় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তাঁকে সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর একে একে মমতাকে পাশে দাঁড়িয়েছেন অশোক গেহলট, স্ট্যালিন, ভূপেশ বাঘেল এবং ক্যাপ্টেন অবনীন্দ্রনাথ সিং।

আরও পড়ুন-মুখে নেই মাস্ক, উধাও সামাজিক দূরত্ব বিধি, শাহের সভা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত

spot_img

Related articles

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...