Friday, April 3, 2026

ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের, সোমবার ফের অনশনে অন্নদাতারা

Date:

Share post:

কৃষকদের(farmer) ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কৃষি আইন(Farm law) অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিতে অনড় দেশের কৃষকরা। সরকারের(government) সঙ্গে লাগাতার বৈঠকের পরও বের হয়নি কোনও রফা সূত্র। কৃষকদের স্পষ্ট দাবি তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। তবে এই দাবি মানতে নারাজ সরকার। এহেন পরিস্থিতিতে দিল্লির সীমান্তে(Delhi border) টানা চার সপ্তাহ ধরে জারি রয়েছে কৃষক আন্দোলন। এবার সেই আন্দোলন আরো জোরদার করতে চলেছে কৃষকরা। রবিবার নতুন কর্মসূচি ঘোষণা করে দেওয়া হলো আন্দোলনকারীদের তরফে।

রবিবার কৃষক সংগঠন স্বরাজ ইন্ডিয়ার(Swaraj India)প্রধান যোগেন্দ্র যাদব ঘোষণা করে দিলেন, সোমবার ২৪ ঘণ্টার রিলে অনশন শুরু করবেন কৃষকরা। দিল্লি-সহ দেশের যে সমস্ত রাজ্যে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেখানেই ওই অনশন চলবে। অন্যদিকে, কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালা বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দিল্লি-হরিয়ানা সীমান্তে জাতীয় সড়কে টোল আদায়ে বাধা দেবে কৃষকরা। পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মন কি বাত রেডিও ভাষণ যতক্ষণ চলবে ততক্ষণ ঘরে ঘরে থালা বাজানোর আহ্বান করা হচ্ছে আন্দোলনকারী কৃষক পরিবারগুলিকে।

আরও পড়ুন:বহিরাগতদেরই ভিড়, এক ঘণ্টার নোটিশে এর থেকে  বেশি লোক আনব: বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

অন্যদিকে, কৃষক নেতা রাকেশ সিং টিকায়েত জানিয়ে দিয়েছেন, ২৩ ডিসেম্বর কৃষাণ দিবস পালন করা হবে গোটা দেশে ওইদিন দুপুরে বাড়িতে রান্না করার আহ্বান জানানো হয়েছে। সবমিলিয়ে কৃষক আন্দোলন আগামীকাল থেকে আরও জোরদার ভাবে শুরু হতে চলেছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...