Thursday, June 25, 2026

ব্রাজিলে সুনামি, সাক্ষী তামাম বিশ্ব!

Date:

Share post:

সমুদ্রের জলের সুনামির সাক্ষী অনেকেই । কিন্তু কচ্ছপের সুনামি! নিশ্চই ভাবছেন, এও সম্ভব । যদিও বাস্তবে এমনই ঘটেছে । ব্রাজিলের একটি দ্বীপে, প্রায় লক্ষাধিক কচ্ছপ জমা হয়েছে। সেই লক্ষাধিক কচ্ছপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল । নেটিজেনরা এই মুহূর্তে মজেছেন এই কচ্ছপদের কাণ্ডকারখানায়।ব্রাজিলের আমাজন নদীর শাখা পারাস নদীর ধারে, একটি দ্বীপে এই দুর্লভ দৃশ্য দেখা গিয়েছে।
একটু খুলে বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে । আসলে প্রতি বছর এই নির্দিষ্ট সময়ে এই দ্বীপে ডিম পারার জন্য এবং প্রজননের জন্য সঙ্গী খুঁজতে জমায়েত হয় লক্ষাধিক কচ্ছপ। এই দ্বীপটি কচ্ছপের ডিম পাড়ার জন্য সংরক্ষিত এলাকা। এবছর করোনা এবং মহামারি পরিস্থিতির মধ্যেও কিন্তু তার কোনও অন্যথা হয়নি।
ওয়াইল্ড কনজারবেশন সোসাইটির পক্ষ থেকে ওই দ্বীপের ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ব্রাজিলের ওই দ্বীপে ৯০ হাজারেরও বেশি জায়েন্ট সাউথ আমেরিকান রিভার প্রজাতির কচ্ছপ জড়ো হয়েছে। এখন সেখানে চলছে গণপ্রজানন।

 

ওয়াইল্ড কনজারবেশন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, একদিনে প্রায় ৭১ হাজার প্রজনন ঘটেছে। পরের দিন আরও ২১ হাজার প্রজনন হয়েছে।
আর নেট দুনিয়ার দৌলতে এই বিরল দৃশ্যের সাক্ষী তামাম বিশ্ব ।আপনিই বা বাদ যাবেন কেন? একবার চোখ রেখেই দেখুন ভিডিওটিতে। হলফ করে বলতে পারি, মুগ্ধ হবেনই ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...