Monday, April 13, 2026

সুনীলদের জন‍্য আলাদা পরিকল্পনা নেই, জানালেন হাবাস

Date:

Share post:

সোমবার আইএসএলে(ISL) সপ্তম ম‍্যাচে ব‍েঙ্গালুরু এফসির(Bengaluru fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbahan)। শেষ ম‍্যাচে গোয়ার (Fc Goa) বিরুদ্ধে তিন পয়েন্ট পকেটে পুড়েছিল এটিকে এমবি। সেই ধারাই বিএফসির বিরুদ্ধে ধরে রাখতে মরিয়া বাগান ব্রিগেড।

সোমবার আইএসএল এ প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি হলেও, এই ম‍্যাচ নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই বাগান কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাসের(Habas)। প্রতিপক্ষ আইএসএলের কঠিন টিম। বিপক্ষ দলে সুনীল ছেত্রী( Sunli chhetri), ক্লিটন সিলভার( Cleiton Silva)মতন ফুটবলার আছেন। সিলভার খেলা দেখেছেন। খেলার ধরন জানেন। তাই ওদের বিরুদ্ধে নামার আগে সতর্ক বাগান কোচ।

সোমবারের আইএসএলের ম‍্যাচটা বেঙ্গালুরুর বনাম এটিকে মোহনবাগান ম‍্যাচ, মানে সুনীল বনাম রয় কৃষ্ণার লড়াই। এই নিয়ে হাবাস বলেন” এটি কোন ব‍্যাক্তি যুদ্ধ নয়। দলের সঙ্গে দলের লড়াই।” গতমরশুমে দুরন্ত ফর্মে ছিলেন ডেভিড উইলিয়ামস। চলতি মরশুমে এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এই নিয়ে ভাবতে নারাজ হাবাস। উইলিয়ামস নিয়ে হাবাসের উত্তর, চোট সাড়িয়ে সবে উঠেছে উইলিয়ামস। খেলার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে ওর।

শেষ কয়েক ম‍্যাচে দেখা গিয়েছে এটিকে মোহনবাগানের গোলের দরজা খুলেছে দ্বিতীয়ার্ধে। এই নিয়ে হাবাসের উত্তর, “এটা কোন আলাদা পরিকল্পনা নয়, দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছি ঠিকই। কিন্তু চেস্টা থাকে ম‍্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া।

আরও পড়ুন:মেসির নতুন রেকর্ড, ছুঁলেন পেলেকে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...