Friday, June 26, 2026

ফের জয়, বেঙ্গালুরুকে ১-০ গোলে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান

Date:

Share post:

এটিকে মোহনবাগান: ১ (উইলিয়ামস)
বেঙ্গালুরু এফসি: ০

আইএসএল-এ ফের জয় ছিনিয়ে নিল মোহনবাগান। উইলিয়ামসের দুরন্ত গোলে বেঙ্গালুরু এফসি’কে পরাজিত করল এটিকে-মোহনবাগান। সেইসঙ্গে গোলপার্থক্যে শীর্ষে না যেতে পারলেও পয়েন্টের নিরিখে মুম্বই এফসি’কে ছুঁয়ে ফেলল তারা। অন্যদিকে আইএসএস-এ প্রথম হারের মুখ দেখল সুনীল ছেত্রীর দল।

এদিন লড়াইটা ছিল সেয়ানে-সেয়ানে। প্রথম থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপায় দুই দলই। ম্যাচের প্রথম এবং একমাত্র গোলটি হয় ৩৩ মিনিটের মাথায়। ৩৩ মিনিটে কার্ল ম্যাকহিউ’য়ের বাড়ানো লম্বা বল ধরে বিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে ডেভিড উইলিয়ামসের শট গুরপ্রীতের নাগাল এড়িয়ে জড়িয়ে যায় জালে।এই গোলটিকে টুর্ণামেন্টের সেরা গোল বললেও অত্যুক্তি হবে না। এরপর নিজেদের রক্ষণ সামলাতে ঝাঁপিয়ে পড়ে বেঙ্গালুরু। ফলে প্রথমার্ধে গোল হলেও দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি বাগান। অজি স্ট্রাইকারের গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হল সবুজ-মেরুনের। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট ঝুলিতে ভরে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন হাবাসের ছেলেরা।

আরও পড়ুন- ৪০০ বছর পর ‘এক’ বৃহস্পতি ও শনি, পরবর্তী ‘মহামিলন’ কবে?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...