Saturday, March 14, 2026

মিথ্যে বলছেন বিজেপির নেতা-মন্ত্রীরা, মঙ্গলে মন্ত্রিসভার বৈঠকে তথ্য-প্রমাণ দেব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে এসে মিথ্যে বলছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। সোমবার, নবান্নে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। খতিয়ান দিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর বাংলা। আর এই তথ্য কেন্দ্রীয় সরকারই দিয়েছে। মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যাচাই না করে মনগড়া তথ্য দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা কটাক্ষ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে রাজনীতির কথা মানায় না। “বিজেপি একটা চিটিংবাজের পার্টি”।
বোলপুরে অমিত শাহ (Amit Shah) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, করোনাভাইরাস পরিস্থিতি সামলেন উঠলে, কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই সিএএ কার্যকর করার কাজ শুরু হবে। এর জবাবে মমতা বলেন, বিজেপি (BJP) নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সিএএ(CAA), এনআরসি(NRC), এনপিআর(NPR) মানা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:দুর্গাপুরে দিলীপ ঘোষের সভায় প্রবল হাতাহাতি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রবিবারের বোলপুরের রোড শোয়ের পাল্টা ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, বীরভূমে রাঙামাটির মানুষের মিছিল হবে।

বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের (Rabindranath)অবমাননার বিষয় নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ-সহ বাংলার মণীষীদের অবমাননা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন মমতা। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারকে এড়িয়ে কাজ করছে কেন্দ্র।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...