Wednesday, June 24, 2026

কংগ্রেস নেতা মোতিলাল ভোরা প্রয়াত

Date:

Share post:

প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা ও গান্ধী পরিবারের অতি ঘনিষ্ঠ মোতিলাল ভোরা। করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর ফের অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হন ৯৩ বছরের এই নেতা। সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁর জীবনাবসানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রমুখ।

প্রয়াত মোতিলাল ভোরা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল পর্যন্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘ ১৬ বছরের দায়িত্ব পালন করেন।তাঁর প্রয়াণকে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আরও পড়ুন- রাজনৈতিক পক্ষপাতদুষ্ট রাজ্যের পুলিশ-প্রশাসন, ফের সরব ধনকড়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...