Wednesday, June 24, 2026

বাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল

Date:

Share post:

সল্টলেক পূর্বাশা আবাসনের পাশের ঝুপড়িতে আগুন। ইতিমধ্যেই, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘ এক ঘন্টা ধরে চেষ্টা চালানোর পরেও, এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তেজ বেশি থাকায় তা ছড়িয়ে পড়ছে দ্রুতই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল।

আগুনের গ্রাসে ৩৫টিরও বেশি ঝুপড়ি। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ঘটনার জেরে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাস্তা। অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা। বেলেঘাটা কানেক্টরে নিয়ন্ত্রিত যান চলাচল।

আরও পড়ুন:আমরা কোন বিজেপি? আদি-নব সংঘাতে এবার চাঞ্চল্য গাইঘাটায়

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরফাদ হাকিম ও সাধন পাণ্ডে। কিভাবে আগুন লাগলো তা বলা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পাশে আছেন। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তা যথাসাধ্য পূরণের চেষ্টা করা হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...