Saturday, April 4, 2026

বেহুলা নদী সংস্কারের কাজ শুরু, বরাদ্দ হল ৮৮ লক্ষ টাকা

Date:

Share post:

অবশেষে বিডিওর(BDO) উদ্যোগে শুরু হল বেহুলা নদী সংস্কারের(River reform) কাজ৷ এই কাজের জন্য প্রাথমিক পর্যায়ে বরাদ্দ হয়েছে ৮৮ লক্ষ টাকা৷ এদিন পুরাতন মালদার(Malda) নলডুবি এলাকায় বেহুলা নদীর ব্রিজের নীচ থেকে নদী সংস্কারের কাজ শুরু হয়৷ উপস্থিত ছিলেন বিডিও ইরফান হাবিব(Imran Habib), পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি(Panchayat samitis president) মৃণালিনী মণ্ডল মাইতি, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি সহ অন্যরা৷ নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন মৃণালিনীদেবী৷

আরও পড়ুন:বড়দিনে পার্কস্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে ৫ ডিসি পদমর্যাদা অফিসার

পুরাতন মালদার মধ্যে দিয়ে গিয়েছে মহানন্দা ও বেহুলা৷ মহানন্দা থেকে বেরিয়ে এই নদী টাঙনে গিয়ে মিশেছে৷ কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই নদী এখন মজে গিয়েছে৷ বেহুলাকে পুনরুজ্জীবিত করতে এর আগে স্থানীয় মানুষজন অনেক আবেদন নিবেদন করেছেন৷ কিন্তু প্রশাসনের টনক নড়েনি৷ শেষ পর্যন্ত এই ব্লকে কাজে যোগ দিয়ে বেহুলা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিডিও ইরফান হাবিব৷ এই কাজের জন্য সম্প্রতি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করে সরকার৷ বিডিও বলেন, এলাকার মানুষ গত ৩৫ বছর ধরে বেহুলা সংস্কারের দাবি জানিয়ে আসছেন৷ এই নদী নিয়ে একটি ম্যাগাজিনও বের করা হত৷ সেই ম্যাগাজিনে এই নদী ও তার সঙ্গে স্থানীয় মানুষের অভিযোগ ও দুঃখের কথা প্রকাশিত হত৷ এই এলাকার শিক্ষক, জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সামাউন সাহেব মানুষের সেই দাবি খানিকটা সফলও করেছিলেন৷ শেষ পর্যন্ত জেলাশাসকের অনুমোদনে আজ থেকে এই নদী সংস্কারের কাজ শুরু হল৷ গ্রাম পঞ্চায়েতই এই কাজ করবে৷ এই কাজে কিছু বাধাও রয়েছে৷ বিশেষত কারখানার বর্জ্য এই কাজে বাধা দেবে৷ আমরা সেই বাধা দূর করার চেষ্টা করছি৷ ১০০ দিনের কাজ প্রকল্পে এই কাজ করা হচ্ছে৷ এতে মানুষ যেমন কাজ পাচ্ছেন, তেমনই পরিবেশের ভারসাম্য ফিরে আসবে বলে মনে করছি৷ নদী সংস্কার হলে আগামীতে বন্যার প্রকোপ থেকে মানুষ বাঁচবে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...