Wednesday, June 24, 2026

অল্পের জন্য রক্ষা, কলকাতা বিমানবন্দরের জরুরি অবতরণ প্রধান বিচারপতির বিমানের

Date:

Share post:

অল্পের জন্য বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে(SA Bobde)। বুধবার সন্ধ্যায় ত্রিপুরা(Tripura) থেকে কলকাতা(Kolkata) হয়ে হায়দরাবাদ(Hyderabad) ফেরার পথে কলকাতার আকাশে যান্ত্রিক গোলযোগের মুখে পড়ল তার বিমান। পরিস্থিতি বেগতিক বুঝে কলকাতা বিমানবন্দরে(Kolkata airport) জরুরি অবতরণ করে বিমানটি। পাইলটের সিদ্ধান্তের জেরে প্রাণ রক্ষা হয় বিচারপতিসহ বিমানে উপস্থিত আরও ১৪৬ জন যাত্রীর।

আরও পড়ুন:‘বিজেপি-যোগ জানা ছিল বলেই দায়িত্ব কমানো হয় শুভেন্দুর’, মুখ খুললেন প্রশান্ত কিশোর

জানা গিয়েছে, বুধবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন প্রধান বিচারপতি। আগরতলা থেকে কলকাতা হায়দরাবাদ যাওয়ার কথা ছিল বোবদের। এয়ার ইন্ডিয়ার ৫৩০ নম্বর বিমানটি কলকাতায় এসে পৌঁছয় যথাসময়ে। এরপর ৭টা ১৪ মিনিটে নাগাদ বিমানটি কলকাতা থেকে ফের উড়ান ভরে। মিনিট দু’য়েকের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ শুরু হয়। ল্যান্ডিং গিয়ার এর সমস্যা তৈরি হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পাইলটরা। শেষে ফের দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। দেশের প্রধান বিচারপতিসহ ১৪৬ জন যাত্রী প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে, গতকাল রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয় যাত্রীদের। আজ বৃহস্পতিবার সকালে অন্য একটি বিমানে তাঁদের হায়দরাবাদ পৌঁছে দেওয়া হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...