Saturday, April 4, 2026

‘ভাইপো নোবেল পাবেনই’, কেন এমন খোঁচা দিলেন বাবুল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বাংলায় টানটান উত্তেজনা। এর মধ্যে এদিক-ওদিক একটি ‘শব্দ’ও বিরোধীদের জন্য ‘ব্রহ্মাস্ত্র’। এমনই একটি শব্দ অনিচ্ছাকৃতভাবে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। আর তা নিয়েই তৃণমূলনেত্রীকে অপমান করছে বিজেপি (BJP)।

বৃহস্পতিবার নোবেলজয়ীদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন বলার পরে সম্ভবত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেছেন ‘অভিষেক’এর কথা‌।

মুখ্যমন্ত্রীর সেই কথা নিয়েই টিপ্পনি কেটে টুইট করলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে ট্যাগ লিখেছেন, “মুখ ফসকে যখন বেরিয়ে গিয়েছে তখন আমাদের সকলের প্রিয় ভাইপো নোবেল পুরস্কার পাবেনই। আপনারা সাজেস্ট করুন কি ‘বিষয়ে’ পেতে পারেন কারণ ‘বিষয়ে’ অনেক আছে!!”

বাবুল এটি লিখে ট্যাগ করেছেন বিজেপি বেঙ্গল, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অমিত মালব্য এবং শিব প্রকাশকে।

আরও পড়ুন-শুভেন্দুর জন্যই বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন, চাঞ্চল্যকর স্বীকারোক্তি সৌমিত্রর

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...