Friday, April 3, 2026

১ টাকায় মিলবে খাবার, ক্যান্টিন চালু করলেন বিজেপি সাংসদ

Date:

Share post:

বেনজির উদ্যোগ!

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন বর্তমানে বিজেপির লোকসভার সাংসদ গৌতম গম্ভীর (BJP MP Gautam Gambhir)। এবার তিনি এক বেনজির উদ্যোগ নিয়েছেন। জনসাধারণের জন্য চালু করেছেন ক্যান্টিন। সেখানে মাত্র ১ টাকায় মিলবে খাবার।

গম্ভীরের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লি। সেখানেই জনসাধারণের জন্য ‘এক আশা ‌জন রসোই’ক্যান্টিন চালু করেছেন। সেখানেই মিলবে ১ টাকায় খাবার। তিনি প্রথম ক্যান্টিনটি চালু করলেন বৃহস্পতিবার দিল্লির (Delhi) গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্টপে। ক্যান্টিনটি প্রতিদিন দুপুর সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চালু থাকবে।

গম্ভীর এর আগেও ক্যান্টিন চালু করেছিলেন। তিনি জানিয়েছেন, এরপর অশোকনগরেও এরকম আরও একটি ক্যান্টিন খুলবেন। সেটি প্রজাতন্ত্র দিবসে চালু করা হবে। সব মিলিয়ে পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় অন্তত একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করার পরিকল্পনা রয়েছে গম্ভীরের। জানা গিয়েছে, পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন ও সাংসদের ব্যক্তিগত আর্থিক অনুদানে। এটি পরিচালনা করতে কোনওরকম সরকারি অনুদান নেওয়া হবে না।

১ টাকায় পাওয়া যাবে ভাত, সব্জির তরকারি ও মুসুর ডাল। একসঙ্গে বসে খেতে পারবেন ১০০ জন, তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৫০ জন সেখানে একসঙ্গে বসতে পারবেন। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নৈতিক অধিকার। পরিবারহীনরা যেভাবে আধপেটা খেয়ে দিন কাটান, তা ভীষণ হৃদয়বিদারক ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) লক্ষ্য দেশে যেন একজনও অনাহারে না থাকেন। এটা দেখে খুব কষ্ট হয় যে, গৃহহীন, দুঃস্থ লোকেরা দিনে দু’‌মুঠো খাবারও পান না!’‌’

আরও পড়ুন-কীসের ভিত্তিতে বললেন বিজেপি দুই অঙ্ক পেরবে না? ব্যাখ্যা পিকের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...