Saturday, April 4, 2026

তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ কোচ রবি ফাউলারের

Date:

Share post:

শনিবার তিলক ময়দানে (tilak maidan) আইএসএলের( ISL) সপ্তম ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc East Bengal)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি( Chennaiyin fc) । চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ কোচ রবি ফাউলারের ( Robbie Fowler) ।

শেষ ম‍্যাচে এক গোলে এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের কাছে শেষ মুহূর্তে গোল খেতে হয়েছে দলকে। যা খুবই দুঃখজনক বলে মনে করছেন রবি ফাউলার। ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ফাউলার বলেন, কিছু কিছু সময় ভাগ‍্য আমাদের সঙ্গ দেয়না। শেষ মিনিটে গোল খাওয়া দুর্ভাগ্যজনক। তবুও ছেলেরা ভাল খেলেছে। চেন্নাইয়ান ম‍্যাচে নিজেদের সেরা প‍্যারফমেন্স মেলে ধরবে দলের ছেলেরা। আগামী দিনে দলের প‍্যারফমেন্স আরও ভাল হবে।”

শনিবার আইএসএলে প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। শেষ ম‍্যাচে এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে যে আত্মবিশ্বাসী চেন্নাইয়ান এফসি তা ভালই জানেন লাল-হলুদ কোচ। চেন্নাইয়ান দলের অন‍্যতম দুরন্ত ফুটবলার মিডফিল্ডার র‍্যাফায়েল
ক‍্যারিভেলারো। তাকে আটকাতে বিশেষ পরিকল্পনা রবি ফাউলারের।

প্রতি ম‍্যাচে ডিফেনসের ভুলে গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তাই ম‍্যাচের আগেরদিন অনুশীলনে ডিফেন্সে মেরামতির চেষ্টায় ফাউলার।

আরও পড়ুন:বিতর্কের মাঝে আবরও নতুন বিজ্ঞাপনে মহারাজ

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...