Tuesday, March 31, 2026

চালসায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

চালসায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা শাসক তৃণমুলের আলিপুরদুয়ার-১ ব্লক সভাপতি মনোরঞ্জন দে’কে গুলি করে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি থেকে ফেরার পথে চালসার কাছে দুষ্কৃতীরা মনোরঞ্জনবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই একটি সাদা গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি তাঁর বাঁ পায়ে লেগেছে। অন্য একটি গুলি তৃণমূল নেতার বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। তৃতীয় গুলিটিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ভাগ্যের জোরে বেঁচে যান তিনি।

জখম অবস্থায় মনোরঞ্জনবাবুকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সঙ্গীরা। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রপচার করে তাঁর পা থেকে গুলিটি বের করা হয়েছে। শুক্রবার সকালে জখম নেতাকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী গৌতম দেব।

এরপর বাইরে বেরিয়ে মন্ত্রী বলেন, “বিজেপির উস্কানিতেই এই ঘটনা ঘটেছে”। হাসপাতালে যান তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃণমুলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামীও।

এদিকে ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে আলিপুরদুয়ার শহরে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল। আগামীকাল, শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ সভা হবে বলে জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...