Tuesday, June 23, 2026

নন্দীগ্রামে শুভেন্দু’র বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হতে চান মদন মিত্র

Date:

Share post:

একুশের ভোটযুদ্ধে তাহলে কি রাজ্যের প্রাক্তন দুই পরিবহনমন্ত্রীর মুখোমুখি লড়াই দেখতে চলেছে রাজ্যবাসী ?

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হতে চান মদন মিত্র (Madan Mitra)৷ পানিহাটিতে শনিবার তৃণমূলের (TMC) এক সভামঞ্চে দাঁড়িয়ে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন রাজ্যের রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী৷ মদন মিত্র এদিন স্পষ্টভাষায় বলেছেন, “যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আমি পার্টি নেতৃত্বকে বলব নন্দীগ্রামে দাঁড়াতে চাই।” এদিন মিঠুন চক্রবর্তীর সুপার ভাইরাল “মারব এখানে লাশ পড়বে…” ডায়লগও মদনের মুখে শোনা গিয়েছে৷

এক প্রাক্তণ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দলত্যাগ করতেই গুরুত্ব বাড়ছে আর এক প্রাক্তণ পরিবহণমন্ত্রী মদন মিত্রের৷ পরিবহণ দফতরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন। তাই জোরকদমে মাঠে নেমেছেন মদন মিত্র৷ নিশানাও করছেন শুভেন্দুকে৷ পানিহাটিতে এদিন শুভেন্দুকে বিশ্বাসঘাতক জগৎ শেঠ, উমিচাঁদদের সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেছেন, “শুভেন্দু কোনও বাঘ নয়, ওঁরা কাগুজে বাঘ। হেলিকপ্টারে নিয়ে মুর্শিদাবাদ, মালদহ গিয়েছেন। অপব্যবহার করেছেন ক্ষমতার৷ দলকে কিছুই ফেরত দেননি”। মদন মিত্র বলেছেন, “বুথে বুথে নতুন নতুন শুভেন্দু অধিকারী তৈরি করবো। না পারলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব”৷

মদন মিত্র এদিন শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, “শুভেন্দু দিন কয়েক ধরেই বারবার বলছেন, তিনি সামান্য কর্মীর মর্যাদাটুকু ছাড়া আর কিছু চান না বিজেপি থেকে। দরকারে পতাকা লাগাতে চান তিনি। এমন কথা বলার কারন, তিনি জেনে গিয়েছেন ওই দলে তিনি কিছুই পাবেন না৷ ছিবড়ে করে ফেলে দেবে।”

আরও পড়ুন-কৃষকদের নিয়ে মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের টুইটে

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...