Sunday, June 14, 2026

ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে, তবে ‘বেসুরো’ না উদয়ন গুহ

Date:

Share post:

ফের ক্ষুব্ধ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। আবার ফেসবুকে একটি পোস্ট করে খোঁচা দিলেন তৃণমূল (TMC) রাজ্য নেতৃত্বকে। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,” গতকাল রাজ্যস্তরের নেতা সাংগঠনিক আলোচনার জন্য দিনহাটায় এসেছিলেন,বিধায়ক ,তিন ব্লক সভাপতি,শহর নেতৃত্বের বড় অংশ,ওয়ার্ড সভাপতিরা কেউ জানেন না। কেমন সাংগঠনিক আলোচনা??
24th এবং আজ গো-নয়ারহাট অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো সেটাও তুলে ধরলাম।রাজ্য নেতারা খুব ব্যস্ত বলে ফেসবুকে তুলে ধরলাম। আপাতত আমার কর্মসূচি স্থগিত রাখলাম। আশা করি সমস্যার সমাধান হবে।
আমি কিন্তু কোনও ভাবেই বেসুরো নই।”

শনিবার উদয়ন গুহ নিজের এলাকা গো-নয়ারহাট অঞ্চলে ‘বঙ্গধ্বনি যাত্রা’ কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন তিনি। তা জানিয়ে ফেসবুক পোস্টে কার্যত কটাক্ষ করেছেন শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক বিশেষজ্ঞ একাংশের মত, উদয়ন গুহর এই ফেসবুক পোস্টের নিশানায় তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) শুক্রবার দিনহাটায় তৃণমূলের কার্যালয় গিয়েছিলেন। সেখানে তিনি সাংগঠনিক বৈঠক। তবে সেই বৈঠকে স্থানীয় বিধায়ক উদয়ন গুহ এবং অন্যান্য ব্লক সভাপতিরা ডাক পাননি। তাতেই আপত্তি উদয়নের। এরপর দলের এক কর্মীকে হুমকি দিয়েছে গোবরাছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেও অভিযোগ পান তিনি। এরপর শনিবার বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। বাধ্য হয়ে তিনি কর্মসূচি স্থগিত করে ফিরে আসেন।

আরও পড়ুন-রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...