Friday, June 26, 2026

নোট-ভোট দুই চাইলেন কৈলাশ!

Date:

Share post:

ঘটনাস্থল শহরের একটি পাঁচতারা হোটেল। শনিবারের হাফ ছুটির কলকাতায় বিজেপি পন্থীদের (pro-Bjp) সান্ধ্যকালীন অনুষ্ঠান। মূলত মাড়ওয়ারি সমাজ ( Marwari society) । সেখানে নিজের কাছের লোকেদের দেখে বীর-বিক্রমে বুক ফুলিয়ে কৈলাশ ( Kailash Vijaybargi) বোমা ফাটালেন। কোনও রাখঢাক না করেই বললেন কলকাতার মাড়ওয়ারিরা নাকি নোট দেয়, কিন্তু ভোট দেয় না বিজেপিকে। এবার আমি বলছি, মাড়ওয়ারিরা আমাদের নোট দেবেন, ভোটও দেবেন।

শনিবারের তাজ বেঙ্গলে বিজেপি পন্থীদের আলোচনার বিষয় ছিল বাংলার পুনর্গঠন। লক্ষ্যণীয় হলো এই সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বক্তারা আলোচনা করেন। কিন্তু পরিহাসের বিষয় হলো কোনও বক্তাই বাংলার পুনর্গঠন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

তবে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মধ্যপ্রদেশের নেতা কৈলাশ বিজয়বর্গী। তিনি বলতে উঠে বলেন, আমি তো শুনেছি কলকাতার মাড়ওয়ারিরা আমাদের নোট দেন, ভোট দেন না। এরপর রীতিমতো দাবি জানিয়ে খোলাখুলি বলেন, ‘ইসবার নোট ভি দেঙ্গে, ভোট ভি দেঙ্গে।’ আশ্চর্যের বিষয় হলো, শহরের নাগরিকদের নিয়ে বৈঠকে কোথায় বাংলার কথা বলা হবে, সেখানে দেখা গেল টাকা আর ভোট নিয়ে কথা! আর সে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তরজা। বিজেপি নেতার প্রকাশ্যে টাকা চাওয়ার ঘটনায় দলও অস্বস্তিতে। সভায় যাওয়া বিশিষ্টরাই মুখ খুলে বলছেন, বাংলার রাজনীতিতে টাকা আর টাকা দিয়ে দল বদল আইনি করে ফেলতে চায় বিজেপি। রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে নিচে নামাচ্ছে দেশের সবচেয়ে বড় দল।

আরও পড়ুন- সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে হেফাজতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে CBI

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...