Wednesday, June 24, 2026

দ্বাদশের পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

Date:

Share post:

করোনা অতিমারিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ সহ সমস্ত ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। গোটা দেশজুড়ে পড়াশোনার প্রবল ক্ষতি হয়েছে পড়ুয়াদের। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। বাড়ছে সুস্থতার হারও। রাজ্যে ইতিমধ্যেই ঘোষিত হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা অতিমারির জন্য পিছিয়ে গিয়েছে প্রায় তিনমাস। মার্চের পরিবর্তে জুনে হবে এবারের উচ্চমাধ্যমিক। মুখ্যমন্ত্রীর আশা আগামী বছর স্বাভাবিক পড়াশোনার ছন্দে ফিরবে পড়ুয়ারা। এনিয়ে রাজ্যের দ্বাদশ শ্রেণির ৯.৫ লাখ ছাত্রছাত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর লেখা চিঠিতে রাজ্যের ওইসব পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়েই কেটে গেল একটা বছর। তবে আশা করছি, নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থিতি হবে। আশাকরি আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাব। তোমরাও পড়শোনার জগতে ফিরে যাবে। তোমরাই দেশের ভবিষ্যত। খুব ভালো করে পড়াশোনা কর। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে’।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘শুনলে খুশি হবে Tablet PC বা ভালো স্মার্ট ফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে। আশাকরি আমাদের এই পদক্ষেপে তোমাদের পড়াশোনার অনেকটাই সুবিধে হবে। তোমাদের জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ। ভালো থেকো। সুস্থ থেকো’।

আরও পড়ুন- সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে হেফাজতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে CBI

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...