Friday, April 3, 2026

গেরুয়া নীতি-আদর্শ বা কর্মসূচি নয়, দাঁতনে ব্যক্তিগত আক্রোশ মেটানোর ভাষণ শুভেন্দুর

Date:

Share post:

জল্পনা ছিলো চরমে৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাঁতনের মঞ্চ থেকে তৃণমূলকে (TMC) কী বার্তা দেন, রাজনৈতিক মহলের নজর ছিলো সেদিকেই৷

কিন্তু রাজনৈতিক কোনও কথাই কার্যত বললেন না সদ্য দলত্যাগী শুভেন্দু ৷ গোটা ভাষণের সিংহভাগজুড়েই ছিলো ব্যক্তিগত ‘আক্রোশ’ মেটানোর বার্তা৷ এই ধরনের ভাষণে দলের লাভ কতখানি হলো, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিজেপির (BJP) অন্দরে৷

এদিন পদযাত্রা শেষ করে সংক্ষিপ্ত এক ভাষণে শুভেন্দু বলেন,

◾এতগুলো বছর ধরে সরকার চলেছে দেড়জনের উপর নির্ভর করে। কলকাতার ৩, ৪ জনের হাতে দল এবং সমস্ত মন্ত্রীর রাশ।

◾দেড়জনে সরকার চালায়, আমি ল্যাম্পপোস্ট ছিলাম৷

◾এতদিন এসব কথা বলিনি একটাই কারনে৷ যখন বললে তৃণমূলকে তাড়ানো যাবে, তখন বলছি৷

◾আমাকে টাইট দিতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁনকে বসানো হলো৷ আসলে ভাইপোকে ওই পদে বসাতেই এই চক্রান্ত হয়েছিলো৷

◾বিজেপির ডায়মণ্ড হারবারের মণ্ডল নেতাদের অনুরোধ করছি, ওখানে সভা করুন, আমাকে ডাকুন৷ আমি সভা করবো৷ আমাকে ভয় দেখানো যাবে না৷

◾ডায়মণ্ড হারবারে লোকসভা ভোটের ফল কীভাবে এমন হলো সবাই জানেন৷

◾দক্ষিণ কলকাতার কয়েকজন সব ক্ষমতা ভোগ করছেন উত্তর কলকাতা বা হাওড়াও বঞ্চিত৷ আমরা কি বাণের জলে ভেসে এসেছিলাম? এবার লড়াই হবে শহরের সঙ্গে গ্রামের৷

◾২০১৫ থেকে ভোট এলেই শঙ্করপুর গভীর সমুদ্র বন্দরের কথা তোলা হয়৷

এদিন দাঁতনে শুভেন্দু অধিকারীর পদযাত্রা শেষে সভা করেন। স্থানীয় কালীচণ্ডী পেট্রল পাম্প থেকে পদযাত্রা করে সভাস্থলের দিকে যান শুভেন্দু। জনসভাটি হয় দাঁতনের সরাইবাজার বাসস্ট্যান্ডে।

আরও পড়ুন- JDU সর্বভারতীয় সভাপতির পদ ছাড়লেন নীতীশকুমার

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...