Tuesday, March 31, 2026

কোচবিহারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ল কে?

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রাকে কেন্দ্র করে কোচবিহার জেলাজুড়ে একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিনন্দন জানাচ্ছে জেলার যুব তৃণমূল কংগ্রেস (TMC), তার ঠিক পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল কোচবিহারে। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার (Coochbihar) স্টেশন চৌপথি এলাকা-সহ শহরের বিভিন্ন স্থানে।এমনকী কোচবিহার বইমেলাতে যে ফ্লেক্স লাগানো হয়েছিল সেটাও ছেঁড়া অবস্থায় দেখা যায়।

তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়ন এবং মানুষের সঙ্গে জনসংযোগ মেনে নিতে না পেরেই বিজেপি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, “রাতের অন্ধকারে ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কোন অবস্থাতেই আটকানো সম্ভব নয়”। আগামীতে এই চেষ্টা করলে “বিজেপির কপালে অশেষ দুঃখ রয়েছে” বলেও জানান তিনি।

এইদিন যুব তৃণমূলের তরফ থেকে কোচবিহার শহরে বঙ্গধ্বনি যাত্রার সফলতাকে উদাহরণ করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জ্ঞাপন করতে একটি মিছিল আয়োজন করা হয়। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় ৩০০০ যুব যোদ্ধা অংশগ্রহণ করেন। অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে এই মিছিলে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী, সংখ্যালঘু নেতা তথা জেলা সাধারণ সম্পাদক খোকন মিয়াঁ, কোচবিহার জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ শুচিস্মিতা দেব শর্মা। মিছিল কোচবিহার শহরের বিভিন্ন এলাকা ঘুরে স্টেশন চৌপথিতে শেষ হয়।

আরও পড়ুন-বিনয়-অনীত নন, পাহাড়ের এখনও শেষ কথা বিমলই, দাবি রাজু বিস্তের

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...