Monday, April 13, 2026

৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, পরিবর্তে সুব্রত বক্সি

Date:

Share post:

ঠিক ছিল আগামী ৭ জানুয়ারি শহিদ দিবসের দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram) সভা করবেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। কিন্তু দলীয় সূত্রে খবর, ওইদিন মমতার সভা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সভা পরে কবে হবে তাও এখনও স্থির করা হয়নি। তবে তৃণমূল ওইদিন শহিদ দিবসের অনুষ্ঠান করছে। মমতার পরিবর্তে সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi) এবং জেলা নেতৃত্ব। পাশাপাশি সেখানে কর্মিসভাতে যোগ দেবেন সুব্রতবাবু।

মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সভা স্থগিত নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ প্রসঙ্গে দিলীপ তাঁর মন্তব্য, “ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জানুয়ারি যেহেতু শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ও বিজেপির সভা তাই মুখ্যমন্ত্রী ভয়ে যাচ্ছেন না, নন্দীগ্রাম দিয়ে শুরু, এরপর অনেক জায়গাতেই যাওয়া বন্ধ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর।”

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...