Friday, June 26, 2026

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, পথ অবরোধ ঠিকা শ্রমিকদের

Date:

Share post:

দীর্ঘ ৯ মাস ভাতা না পাওয়ার জেরে সোমবার ঠিকা শ্রমিকদের(Temporary employee) সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্যের শ্রমদফতর। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim), মলয় ঘটকের(Malay Ghatak) মতো মন্ত্রীরা। দীর্ঘ বৈঠকের পরও কোনও সমাধান সূত্র না মেলায় এদিন উত্তাল হয়ে উঠল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(Netaji indoor stadium) চত্বর। মন্ত্রীদের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে চেয়ার ভাঙচুরের পাশাপাশি। বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ঠিকা শ্রমিকরা। চলে রাস্তা অবরোধ।

জানা গিয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বেতন পরিকাঠামোর পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষা সহ একাধিক ইস্যুতে এই বৈঠক ডাকে সরকার। রাজ্যের নানান প্রান্ত থেকে বহু শ্রমিক এই বৈঠকে যোগ দিতে আসেন। জানা গিয়েছে, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার খাতে যে টাকা তোলা হত, তার জন্য এই অর্গানাইজেশন কমিশন পেত। কিন্তু গত এপ্রিল মাস থেকে এই কমিশন পাওয়া বন্ধ হয়ে গেছে। এদিনের বৈঠকে সেই ইস্যুতে কোনো সুরাহা বের করতে পারেননি মন্ত্রী মলয় ঘটক। তিনি পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও আশ্বাসে মন গলেনি শ্রমিকদের। এরপরই ক্ষুব্ধ শ্রমিকরা শুরু করে ভাঙচুর। চলে বিক্ষোভ অবরোধ।

আরও পড়ুন:অরুণ জেটলির মূর্তি উন্মোচন, ফিরোজ শাহতে একমঞ্চে অমিত শাহ-সৌরভ

পরিস্থিতি স্বাভাবিক করতে এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। শ্রমিকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ অবরোধ জারি থাকবে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...