Saturday, June 27, 2026

ভূমি রক্ষা কমিটি-তৃণমূলের জোড়া মিছিলে সরগরম কোচবিহার

Date:

Share post:

দেওচড়াই ভূমি রক্ষা কমিটির মিছিল ও তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিলে সরগরম কোচবিহার। ভূমি রক্ষা কমিটির অভিযোগ, দেওচরাই জিপির হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দু বছর আগে একটি ইট ভাটা তৈরী হয়। সেই ইট ভাটার কাজের জন্য আসে পাশের জমি থেকে মাটি সংগ্রহ করে মালিক কতৃপক্ষ। এতে আসে পাশের জমি গুলির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া এক শ্রেণীর দালাল বেশি মূল্য দিয়ে সাধারণ মানুষ কে ভুলিয়ে জমির মাটি নিচ্ছে। যেখান থেকে মাটি নিচ্ছে তার পাশের জমি গুলোর ভীষণ ক্ষতি হচ্ছে। এছাড়া বর্ষায় ঐ খাল গুলোয় জল জমে ও জলের ধাক্কায় পাশের জমি ভেঙে যায়।

তৃণমূল শ্রমিক সংগঠন এর তরফের পাল্টা দাবি, এই ভাটায় কয়েকশো শ্রমিক কাজ করে সংসার চালায়। এরা চক্রান্ত করে শ্রমিক দের কাজ বন্ধ করতে চাইছে। সরকার যেখানে শিল্প চাইছে তখন এরা ভূমি রক্ষা কমিটির নাম দিয়ে এই কাজের বিরোধিতা করছে। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে আরও জানানো হয় যে, এখানে সম্পূর্ণ সরকারী মতে মাটি নেওয়া হয়। কারো উপর জোর খাটানো হয় না। যে খাল গুলো দেখা যায় সেগুলো অনেক আগের।

আরও পড়ুন- বক্সিং-ডে টেস্টে টিম ইন্ডিয়ার বিরাট জয়কে কুর্নিশ শচীনের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...