Monday, April 6, 2026

স্বাস্থ্যকর্মীরা পরেননি পিপিই কিট, চলছে সোয়াব স্যাম্পল সংগ্রহের কাজ

Date:

Share post:

স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট ছাড়াই করছেন সোয়াব স্যাম্পল সংগ্রহ। করোনা মোকাবিলায় সচেতনতার অভাব স্বাস্থ্য কর্মীদের মধ্যেই। শুধু মাত্র মাস্ক ও ফেসশিল্ড পরেই চলল শহরের বাসিন্দাদের সোয়াব স্যাম্পল সংগ্রহ৷

কোচবিহার শহরের ব্যাস্ততম দাস ব্রাদার্স মোড়ে আজ এমন ঘটনা চোখে পড়ে। পিপিই কিট না পরেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ঝুকি নিয়ে করছেন সোয়াব সংগ্রহের কাজ। একদিনের ব্যাপার নয়। দিনের পর দিন এমনটাই করছেন তাঁরা।

এ বিষয়ে কোচবিহারের সদর মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, পিপিই কিট পরে সোয়াব স্যাম্পল নেওয়ার নির্দেশ রয়েছে। কেন ওই স্বাস্থ্যকর্মীরা বিধি মানছেন না তিনি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন বলেও জানান। তবে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরাও শেষ পর্যন্ত স্বীকার করে নেন তাঁরা পিপিই কিট না পরে এভাবে খোলা বাজারের মাঝে দাড়িয়ে সোয়াব সংগ্রহ করে ঠিক করেননি।

আরও পড়ুন : ষাটোর্ধ্ব বৃদ্ধার ডিম্বাশয় থেকে বেরোল ১০ কেজির টিউমার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...