Saturday, June 27, 2026

ষাটোর্ধ্ব বৃদ্ধার ডিম্বাশয় থেকে বেরোল ১০ কেজির টিউমার

Date:

Share post:

বছর ষাটের বৃদ্ধার অস্ত্রোপচারের পর ডিম্বাশয় থেকে বের করা হল ১০ কেজি ওজনের এক বিশালাকার টিউমার। টিউমারটির আয়তন প্রায় ১০ ইঞ্চি। এখন সুস্থ রয়েছেন বৃদ্ধা।

বহুদিন থেকে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বছর ষাটের বৃদ্ধা অহল্যা রায়। তিনি কোচবিহারের গোসানীমারীর বাসিন্দা। দিনহাটার মদনমোহন পাড়ার নার্সিংহোমে পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন এই বৃদ্ধা। চিকিতসক উজ্জ্বল আচার্য্য আজ তাঁর অস্ত্রোপচার করেছেন। চিকিতসক সিটি স্ক্যানের পর জানতে পারেন ওই বৃদ্ধার ডিম্বাশয়ে টিউমার আছে।

আজ অস্ত্রোপচারের পরে দশ কেজি ওজনের ১০ ইঞ্চি আয়তনের এই টিউমারটিকে অস্ত্রোপচার করে বের করা হয়। রোগীর পরিবার জানিয়েছে, সুস্থ আছেন বৃদ্ধা৷ চিকিতসক উজ্জ্বল আচার্য্য বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। গোসানীমারীর অহল্যা রায় অনেক দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকের কাছে এলে পরীক্ষা করে চিকিৎসক দেখেন বৃদ্ধার ডিম্বাশয়ে প্রায় এক ফুট সাইজের টিউমার রয়েছে। উজ্জ্বল আচার্য্য ষাটোর্ধ্ব বৃদ্ধার ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার করে এদিন রোগীর পেট থেকে টিউমারটি বের করেন। অহল্যা রায় বিপদমুক্ত হওয়াতে খুশি রোগীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: দেশে করোনায় মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...