Sunday, April 5, 2026

ইস্তফা দিলেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অমিতাভ দত্ত

Date:

Share post:

লাগাতার ছাত্র আন্দোলেনের জেরে অবশেষে ইস্তফা দিলেন যাদবপুরের (Jadavpur University) ডিন (Dean) অমিতাভ দত্ত (Amitava Dutta)। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ফ্যাকাল্টির ডিন অমিতাভ দত্ত আজ, সোমবার তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এর আগে গত ৬ ডিসেম্বর তাঁকে স্থায়ী ডিন হিসেবে নিয়োগে সিলমোহর দিয়েছিল এগজিকিউটিভ কাউন্সিল।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল নিয়ে লাগাতার ছাত্র আন্দোলন চলছিল। তার জেরে উপাচার্য আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সহ-উপাচার্য এবং ডিনরাও ইস্তফা দিতে চাইছেন। গতকাল রাতে এক ছাত্রনেতা ডিনকে বারবার বলেন, রবিবার হওয়া এগজিকিউটিভ কাউন্সেলিংয়ে নেওয়া ইআরপি সেল গঠনের রেজোলিউশন তাঁদের হাতে তুলে দিতে হবে। এই নিয়ে বারবার চাপ প্রয়োগ চলতে থাকে। তার জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ইস্তফাপত্রে অবশ্য ব্যক্তিগত এবং শারীরিক কারণ দেখিয়েছন অমিতাভবাবু। যদিও ছাত্র আন্দোলনের জেরেই তিনি ইস্তফা দিয়েছেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:নন্দীগ্রামে পা রেখেই নিজেকে “হিন্দু ব্রাহ্মণ” বলে জাহির করলেন শুভেন্দু

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...